৬ মে মধ্যরাত থেকে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ৭টি ইউনিয়নে আগামি ৭মে অনুষ্ঠিতব্য নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আগামি ৬মে মধ্যরাত ১২টা থেকে ৭মে মধ্যরাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় বিভিন্ন যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- ‘নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের স্মারক নং-১৭.০০.০০০০.০৭৯.০৪১.০১১.১৬-৮৬, (তারিখ-১৫/০৩/২০১৬) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, রাজনৈতিক অধিশাখা-৬ এর স্মারক নং-৪৪.০০.০০০০.০৭৯.০১.০০১.২০১৬-৬৪, (তারিখ-১৬/০৩/২০১৬) মূলে জারীকৃত পরিপত্রের ১৬নং অনুচ্ছেদে বর্ণিত নির্দেশনার আলোকে সংশ্লিষ্ট এলাকায় নির্বাচনের আগের দিন ৬মে মধ্যরাত ১২টা থেকে ৭মে মধ্যরাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় টেক্সিক্যাব, বেবীটেক্সি, সিএনজি অটোরিকসা, মাইক্রোবাস, জীপ, পিকআপ, কার, বাস, ট্রাক, টেম্পো, ইজিবাইক ও মোটর সাইকেল চলাচলের উপর নিষিদ্ধ জারি করা হলো।’
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- ‘নির্বাচনে প্রার্থী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক এবং নির্বাচনী এজেন্টদের জন্য এই নির্দেশ প্রযোজ্য হবে না। জরুরি কাজ যেমন- এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য উল্লেখিত যানবাহন চলাচলের ক্ষেত্রে উক্ত নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। তবে পর্যবেক্ষক ও পোলিং এজেন্টদের যানবাহনে নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত স্টিকার ব্যবহার করতে হবে। জাতীয় হাইওয়ে সমূহের ক্ষেত্রেও এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।’ এ আদেশ ভঙ্গকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed