বিশ্বনাথে হিসাব রক্ষণ অফিসে ঘুষ-দূর্নীতর অভিযোগ
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: বিশ্বনাথে উপজেলা হিসাব রক্ষণ অফিসের অডিটর মোকছিত চৌধুরীর বিরুদ্ধে ঘুষ-দূর্ণীতির অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্বারকলিপি প্রদান করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ৬৩জন শিক্ষক স্বাক্ষরিত এ স্বারকলিপি প্রদান করা হয়।
স্বারকলিপিতে উল্লেখ রয়েছেন, বিশ্বনাথে শিক্ষার মান দিনদিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমান সরকারের ঘোষনা ঘুষ-দূনীতি মুক্ত প্রশাসন। কিন্তু উপজেলা হিসাব রক্ষণ মোকছিত চৌধুরী অফিসে যোগদানের পর থেকে শিক্ষকদের কোনো কাজ ঘুষ ছাড়া নিস্পত্তি হয়না। বেতন বিল পাস করতে হলে তাকে ঘুষ দিতে হয়। এতে প্রাথমিক শিক্ষকরা আর্থিক ও মানসিক যন্ত্রনায় ভোগছেন। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ২০১৪ সালের উন্নিত বেতন স্কেলের নিস্পত্তিতে হিসাব রক্ষণকে মাথাপিছু তিনশত টাকা করে দিতে হয়েছে। জাতীয় বেতন স্কেল ২০১৫ নির্ধারণে তাকে মাথাপিছু ৫শত টাকা করে দিতে হয়েছে। এব্যাপারে শিক্ষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। যার কারণে যে কোনো সময় অনাকাংখিত ঘটনা ঘটে যেতে পারে। ২০১৫ সালের বকেয়া বেতনের বিল আজ পর্যন্ত আটকে রেখে শিক্ষকদের কাছে চাদা দাবি করেন। বিগত দুই বছর ধরে টাকা না দেওয়ার কারণে শিক্ষকদের জিপি ফান্ডের হিসাব দেয়া হচ্ছে না বলে স্বারকলিপিতের উল্লেখ করা হয়েছে।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed