ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৪৩২
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৩২ জন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে এবং এই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,৪৩২ জন।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে ঢাকা বিভাগেই (সিটি করপোরেশন বাদে) দুজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) একজন এবং খুলনা বিভাগে ৫ জন রয়েছেন।
অন্যদিকে, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে (সিটি করপোরেশন বাদে) সর্বোচ্চ ২৮০ জন, খুলনা বিভাগে ২৪১ জন, চট্টগ্রাম বিভাগে ২০৯ জন, বরিশাল বিভাগে ২০৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭০ জন, ময়মনসিংহ বিভাগে ১১২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১০৬ জন, রাজশাহী বিভাগে ৫৭ জন এবং রংপুর বিভাগে ৫৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪ হাজার ৫৩৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৬৬ হাজার ২৫৬ জন এবং মোট মারা গেছেন ২১৪ জন। চলতি বছরে আক্রান্তদের মধ্যে পুরুষ রোগীর হার ৬২.৪ শতাংশ এবং নারী রোগীর হার ৩৭.৬ শতাংশ। আর মোট মৃতের মধ্যে ৫৩.১ শতাংশ নারী এবং ৪৬.৯ শতাংশ পুরুষ রয়েছেন।
Related News
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯০০
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাRead More
হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪৬৪
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এইRead More



Comments are Closed