সিলেটে ভাড়া বাসা থেকে চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ভাড়া বাসা থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামে এক চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে মির্জাজাঙ্গাল এলাকার ‘স্বপ্নিল-২০’ নম্বর বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চিকিৎসক ছিলেন।
নিহতের বোন জামাই জানান, তার স্ত্রী সিলেটের পপুলার মেডিকেল সেন্টার অ্যান্ড হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত। তারা সোমবারই মির্জাজাঙ্গাল এলাকার ওই ভাড়া বাসায় ওঠেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে বাসার ভেতরে প্রবেশ করে। এ সময় চিকিৎসককে জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পুলিশ।
পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি জানান, নিহতের পরিবারের সদস্যদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, তার বোনও গত বছর আত্মহত্যার চেষ্টা করেছিলেন। পরিবারের ধারণা, মানসিক সমস্যার কারণে পদ্মজিৎ এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।
তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
Related News
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতি ও রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম,Read More
সিলেটে ভাড়া বাসা থেকে চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ভাড়া বাসা থেকে পদ্মজিৎRead More



Comments are Closed