Main Menu

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে এবার বড় দুঃসংবাদ!

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ভিসানীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। বর্তমানে এইচ-১বি ভিসাধারীরা চাকরি হারানোর পর নতুন চাকরি খোঁজার জন্য সর্বোচ্চ ৬০ দিন সময় পান। তবে, প্রস্তাবিত নীতি কার্যকর হলে এই সুযোগ হারাতে পারেন বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া অভিবাসীরা।

Manual3 Ad Code

রোববার (৯ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র তাদের বর্তমান ভিসানীতি বাতিল করার বিষয়টি বিবেচনা করছে। নতুন প্রস্তাবটি বর্তমানে হোয়াইট হাউসের অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেটের (ওএমবি) পর্যালোচনাধীন রয়েছে। এটি এখনও চূড়ান্ত নিয়মে পরিণত হয়নি। এছাড়া প্রস্তাবটির বিস্তারিত তথ্যও এখন পর্যন্ত পুরোপুরি প্রকাশ করা হয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন বিধানটি চূড়ান্ত হলে নির্দিষ্ট কিছু কর্মী এবং তাদের নির্ভরশীলদের জন্য বিদ্যমান ৬০ দিনের ছাড়ের সময়সীমা বাতিল হয়ে যাবে। এ ধরনের পদক্ষেপের ফলে ক্ষতিগ্রস্ত কর্মী ও তাদের নির্ভরশীলদের প্রায় সঙ্গে সঙ্গেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে।

এনডিটিভি জানিয়েছে, এই পরিবর্তনটি যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হতে পারে। ভারতসহ বিভিন্ন দেশের নাগরিকরা দীর্ঘদিন ধরে এইচ-১বি দক্ষ কর্মী কর্মসূচির আওতায় বড় সুবিধা পেয়ে আসছেন।

ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেসের (ইউএসসিআইএস) তথ্য বলছে, ২০২৪ অর্থবছরে অনুমোদিত এইচ-১বি আবেদনগুলোর ৭১ শতাংশই ছিল ভারতে জন্মগ্রহণকারী সুবিধাভোগীদের জন্য। দেশটিতে বর্তমানে ৫২ লাখের বেশি ভারতীয় বংশোদ্ভূত মানুষ বাস করেন।

Manual7 Ad Code

যুক্তরাষ্ট্রে বর্তমান নিয়মটি চালু করা হয়েছিল ২০১৭ সালে। এর আওতায় চাকরি হারানো উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মীরা নতুন চাকরি খোঁজার জন্য অতিরিক্ত সময় পেতেন।

Manual4 Ad Code

নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট কিছু কর্মী চাকরি হারানোর পর একটানা সর্বোচ্চ ৬০ দিন অথবা তাদের অনুমোদিত ভিসার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকতে পারেন। এ ক্ষেত্রে যেটি আগে ঘটবে, সেই অনুযায়ী নিয়মটি কার্যকর হবে।

Manual5 Ad Code

এই বিধানটি ই-১, ই-২, ই-৩, এইচ-১বি, এইচ-১বি১, এল-১, ও-১ এবং টিএন-এর মতো বিভিন্ন ভিসা বিভাগের কর্মীদের ক্ষেত্রেও প্রযোজ্য। তাদের নির্ভরশীলরাও একই ধরনের সুবিধা পান।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code