হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে প্রাণহানি বেড়ে ৮১৬ জনে দাঁড়িয়েছে।
শনিবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে হাম ও উপসর্গের রোগী ৬৯১ জন জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭৮ জনের শরীরে। এ নিয়ে মোট হাম আক্রান্ত ১৫ হাজার ২৭২ জন। আর হামের উপসর্গ পাওয়া গেছে ৬১৩ জনের শরীরে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ১ লাখ ২২ হাজার ৭৬৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৫ হাজার ২৯৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ১ হাজার ৫৩৫ জন।
Related News
সিলেটে ডেঙ্গুতে এক জনের মৃত্যু, আক্রান্ত ৮
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডেঙ্গুতে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। সোমবার সিলেটের জালালাবাদRead More
হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯৯৯
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়েRead More



Comments are Closed