নবীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার জালালসাপ গ্রামে হেলেনা বেগম (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১ জুন) দুপুরে উপজেলার জালালসাপ গ্রামে স্বামীর বাড়িতে নিজ বসতঘরের দরজার সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় তার লাশ গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ উদ্ধার করে।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোনায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
Related News
হবিগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে অভিযানে ভুয়া চিকিৎসক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে অন্য চিকিৎসকের নাম ও প্যাড ব্যবহার করে চিকিৎসা কার্যক্রম পরিচালনারRead More
হবিগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে ইসলামি একাডেমি অ্যান্ড হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মো. ইফাজRead More



Comments are Closed