Main Menu

জৈন্তাপুর সীমান্তে অনুপ্রবেশ, নারী-শিশুসহ ১৪ জন আটক

Manual4 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে নারী ও শিশুসহ ১৪ জনকে আটক করেছে পুলিশ। এ সময় স্থানীয় জনতার সহায়তায় মো. হানিফ মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, যিনি মানবপাচার চক্রের মূল হোতা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

Manual3 Ad Code

রোববার (১৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নিজপাট ইউনিয়নের উজানীনগর গ্রামের আব্দুল করিমের বাড়ি থেকে স্থানীয়রা তাদের আটক করে। পরে খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিদের থানায় নিয়ে আসে।

Manual1 Ad Code

স্থানীয়দের বরাতে জানা যায়, মানবপাচারকারী চক্রের সদস্যরা সীমান্তের ওপার থেকে ২০ থেকে ৫০ হাজার রুপি চুক্তিতে অনুপ্রবেশ করায়। গভীর রাতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করিয়ে ওই ১৪ জনকে পরে দালাল চক্রের সহায়তায় একটি তিনতলা ভবনে গোপনে রাখা হয়।

পরে সন্দেহ হলে স্থানীয়রা বিষয়টি টের পান। এ সময় অভিযুক্ত হানিফ মিয়া শাড়ি পরে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া করে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

পুলিশ অভিযান চালিয়ে ভবন থেকে ৯ জন নারী, ৩ জন পুরুষ ও ১ জন শিশুসহ মোট ১৪ জনকে উদ্ধার করে।

আটককৃতরা হলেন- সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার ক্ষেত্রপাশা গ্রামের আলকাছ মিয়ার ছেলে মো: তানজিম উদ্দিন (২৮), পিরোজপুর জেলার জিয়ানগর থানার বালিপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মো: হাফিজুর রহমান (৩৯), খুলনা জেলার ৫নং মাছঘাট সদর গ্রামের নজরুল শেথের ছেলে মোঃ হাসান (২৬), কামাল শেখের স্ত্রী নুরজাহান খাতুন (৩৫), মেহেদী হাসানের স্ত্রী এশা আক্তার (২৫), ৫নং মাছঘাট গ্রামের মোঃ হাসানের স্ত্রী সুমি খাতুন (২২), নওসুফ গাজীর স্ত্রী সোনিয়া বেগম (৩০), মোঃ হাসানের ছেলে হামজা শেখ (০২), রাজধানী ঢাকার ডেমরা থানার সারুলিয়া গ্রামের নবীন খানের স্ত্রী আমেনা আক্তার পলি (৩৩), সাতক্ষীরা জেলার জুলীন পাড়া গ্রামের রোকনুজ্জামান মেয়ে নাসরিন আক্তার (২৩), একই জেলার সুলতানপুর গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে সিমরান সুলতানা (২৫), নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার সাখাওয়াত উল্লাহর স্ত্রী রুমি আক্তার (৩৫), যশোর জেলার বাঘারপাড়া থানার বন্ধ ভিলা গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী সবুরুন নেছা (৪৫) এবং জৈন্তাপুর উপজেলার ডিবিরহাওর গ্রামের সাহেব মিয়ার ছেলে মানব মোঃ হানিফ মিয়া (৩৫)।

Manual2 Ad Code

গ্রেপ্তার মো. হানিফ মিয়া জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে যাতায়াত করেছিলেন বলেও তথ্য পাওয়া গেছে।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও মানবপাচার প্রতিরোধ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Manual1 Ad Code

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code