সিলেটে কিনব্রিজের নিচ থেকে মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনা কিনব্রিজের দক্ষিণ প্রান্ত থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৪ এপ্রিল) ভোরে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কিনব্রিজের দক্ষিণ পাশের নিচে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে দক্ষিণ সুরমা থানা পুলিশ।
Related News
সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং বিএনপি স্থায়ী কমিটির সাবেকRead More
সিলেট কালেক্টরেট মার্কেটের দুই দোকান নিয়ে হাইকোর্টের নিষেধাজ্ঞা
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কালেক্টরেট জামে মসজিদ ট্রাস্টের নিয়ন্ত্রণাধীন কালেক্টরেট জামে মসজিদRead More



Comments are Closed