Main Menu

ওসমানী হাসপাতাল থেকে নিখোঁজ শিশু ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: নিখোঁজের পর মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই দশ বছরের এক শিশুকে উদ্ধার করে তার মায়ের কাছে হস্তান্তর করেছে পুলিশ। কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হওয়া অনুসন্ধানে ধাপে ধাপে মিলতে থাকে শিশুটির অবস্থানের সূত্র।

Manual4 Ad Code

কোতোয়ালি থানা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৩১ মার্চ) ওপরে উল্লিখিত শিশুটি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নম্বর মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল। এরপর বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোর চারটার দিকে তার পিতা ঘুমিয়ে থাকাকালে শিশুটি নিখোঁজ হয়ে যায়। বহু খোঁজাখুঁজির পর শিশুটিকে না পাওয়ায় পরিবার সেদিনই কোতোয়ালি থানায় একটি জিডি করেন।

জিডি হওয়ার পরপরই উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় হাসপাতালের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রচার চালানো হয়। এভাবে তথ্য সংগ্রহের একপর্যায়ে শুক্রবার (৩ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে হাসপাতালের পুলিশ বক্স ইনচার্জ এসআই আনোয়ারুল ইসলাম শিশুটিকে উদ্ধার করেন।

Manual4 Ad Code

পরে শিশুটিকে তার বৈধ অভিভাবক, সিলেট কোতোয়ালি থানা এলাকার মোছাঃ তাসলিমা বেগম (৩৫)-এর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। উদ্ধার হওয়া শিশুটি শারীরিকভাবে দুর্বল থাকায় তাকে পুনরায় ওসমানী হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code