হবিগঞ্জে ওএমএস চাল পাচারের অভিযোগে ছাত্রদল নেতা কারাগারে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলার করাব গ্রামে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচি (ওএমএস)-এর চাল পাচারের অভিযোগে আটক জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী রতনকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
সোমবার (৩০ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক। জানা গেছে, জাকারিয়া চৌধুরী রতন করাব ইউনিয়নের একজন অনুমোদিত ডিলার ছিলেন এবং তিনি করাব গ্রামের মৃত কছির মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ডিলার হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকেই তিনি সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়ম করে আসছিলেন। সম্প্রতি তার বিরুদ্ধে এসব অভিযোগ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এরই ধারাবাহিকতায় রোববার (২৯ মার্চ) বিকেলে হবিগঞ্জ শহরে তিন বস্তা চাল পাচারের সময় সেনাবাহিনী তাকে হাতেনাতে আটক করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ৮টার দিকে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ১৩ বস্তা পাচার হওয়া চাল উদ্ধার করা হয়। পরে তাকে লাখাই থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ ইসলাম জানান, মোট ১৬ বস্তা চালসহ তাকে আটক করা হয়েছে। পাশাপাশি তার ডিলার লাইসেন্স বাতিলের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ পাঠানো হবে।
Related News
হবিগঞ্জে অগ্নিকাণ্ডে ৩টি দোকান পুড়ে ছাই
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলার মৌজপুর বাজারের ৩টি দোকান আগুনে পুড়েRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ
Manual1 Ad Code হকৃবি সংবাদদাতা: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে সোমবার (৭ সেপ্টেম্বর) সরকারের গৃহীত ‘০৫ বছরেRead More



Comments are Closed