Main Menu

সিলেটে ১২ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্যসহ পিকআপ আটক

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে জালালাবাদ থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়েছে। এসময় একটি পিকআপ গাড়ি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছে।

Manual2 Ad Code

রোববার (২৯ মার্চ) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে জালালাবাদ থানার এসআই (নিঃ) মো. ফাইনুর রহমান সঙ্গীয় ফোর্সসহ থানাধীন তেমুখী পয়েন্টে হাজী সুন্দর আলী জামে মসজিদের সামনে চেকপোস্ট পরিচালনা করেন। এসময় ঢাকা মেট্রো-ন-২৩-৩৬৯৪ নম্বরের একটি পিকআপ গাড়িকে থামার সংকেত দেওয়া হলে অজ্ঞাতনামা চালক পুলিশের নির্দেশ অমান্য করে গাড়িটি রাস্তায় ফেলে পালিয়ে যায়।

Manual1 Ad Code

পরে উপস্থিত সাক্ষীদের সামনে পরিত্যক্ত পিকআপটি তল্লাশি করে পুলিশ ২,৬৪০ পিস ‘POND’S Bright Beauty Anti-Dullness’ লেখা সম্বলিত ভারতীয় ফেসওয়াশ, ১,০০৮ বক্স ‘Diclofenac Sodium & Paracetamol Tablets (DICLO-M)’ এবং ১৫ বস্তা ধানের তুষ উদ্ধার করে।

উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৩ হাজার ৯০০ টাকা। এসব পণ্য তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।

Manual3 Ad Code

সোমবার দুপুরে এ তথ্যটি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান, এ ঘটনায় জালালাবাদ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

Manual3 Ad Code

পলাতক চালককে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code