জৈন্তাপুরে ইঞ্জিনচালিত দুই নৌকা ধ্বংস, ২জনকে কারাদন্ড
মো: রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের পৃথক অভিযানে অবৈধ বালু উত্তোলনের দায়ে ২টি ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস, ২জনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) জৈন্তাপুর উপজেলার সারী-৩ এর লালাখাল এলাকায় জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফার নেতৃত্ব দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ২টি ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস করা হয়। অভিযানকালে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকটি নৌকা ও সংশ্লিষ্ট লোকজন পালিয়ে যায়।
অপরদিকে জৈন্তাপুর উপজেলার রাংপানি এলাকায় বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত সহকারী কমিশনার (এসিল্যান্ড) পলি রানী দেব এর নেতৃত্ব মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অবৈধ ভাবে বালু উত্তোলনের ঘটনায় ২জনকে আটক করা হয়। তারা হলেন জৈন্তাপুর ইউনিয়নের ২নং লক্ষীপুর গ্রামের মসকত আলীর ছেলে নবী ইসলাম আমিন (১৯), চারিকাটা ইউনিয়নের ভিত্রিখেল গ্রামের মৃত কাশেম আলীর ছেলে নূরউদ্দিন ইসলাম (৪৫)।
জৈন্তাপুরে নিজপাট ইউনিয়নের বাসিন্ধা রহিম উদ্দিন, ফখরুল ইসলাম, মনির উদ্দিন, আমির উদ্দিন সহ শতাধিক ব্যক্তি জৈন্তাপুর উপজেলা প্রশাসনের অভিযানকে স্বাগত জানান। তারা বলেন জৈন্তাপুরের ইজারাভূক্ত বড়গাং নদীর ইজারাদার মের্সাস সানি-সোহা এন্টারপ্রাইজ এর পরিচালক চন্দন তালুকদার অতিরিক্ত মুনাফা আদায় করতে ও তার সহযোগি এবং স্থানীয় কতিপয় ব্যক্তি ইজারা আইন লঙ্গন করে নদীর পাড়, পানি উন্নয়ন বোর্ডের বেড়ীবাঁধ, কবরস্থান, শ্মসান, বসতভিটা, ফসলী জমি হতে অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছে। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানান।
পৃথক দুটি অভিযানে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬/১৫ ধারায় দুইটি মামলায় ২জনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে একজনকে ১৫ দিন এবং অপরজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, পরিবেশ ধ্বংস করে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি, যেন ভবিষ্যতে এ ধরনের অপরাধ বন্ধ হয়।
Related News
আগস্ট মাসে সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরলো ৪৭ জনের
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আগস্ট মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ৪৭ জনের প্রানহানিRead More
গোলাপগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচে চ্যাম্পিয়ন ‘হাকালুকির বাঘ’
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বৃহত্তর চন্দরপুর সিএনজি ৭০৭ শাখা ও যুবসমাজেরRead More



Comments are Closed