Main Menu

তেহরানের পূর্ব ও পশ্চিমাঞ্চলে ‘অত্যন্ত ভয়ানক বিস্ফোরণ’

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের রাজধানী তেহরানের পূর্ব ও পশ্চিমাঞ্চলে অত্যন্ত ভয়ানক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রোববার (২২ মার্চ) সেখানে বিস্ফোরণ হয়।

ইরানি যুদ্ধ ব্লগার ‘ভাহিদ অনলাইন’ বিস্ফোরণ শোনার কথা জানিয়েছেন। তিনি বলেছেন বিস্ফোরণ হয়েছে তেহরানের পারদিস এবং পার্শ্ববর্তী শহর দামাভান্দে।

মামলেকেটে নামে ব্লগারদের অপর একটি গ্রুপ বলেছে, দামাভান্দের কাছে অন্তত তিনটি বিকট বিস্ফোরণ হয়েছে।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, রোববার তেহরানে নতুন করে ব্যাপক হামলার ঘোষণা দেয় দখলদার ইসরায়েল। তাদের এ ঘোষণার কিছু পরই অত্যন্ত বিকট বিস্ফোরণগুলো হলো। ইসরায়েলিরা তেহরানের কোন কোন স্থাপনায় আঘাত হেনেছে সেটি এখনো নিশ্চিত নয়।

এদিকে এরআগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইরানকে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী খুলে দিতে হবে। নয়ত ইরানেরর বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাবেন তারা। এরপর ইরান হুমকি দিয়েছে, যদি যুক্তরাষ্ট্র এমন কিছু করে তাহলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ও ইসরায়েলি সংশ্লিষ্ট বিদ্যুৎ ও তথ্যপ্রযুক্তি অবকাঠামোতে টার্গেট করা হবে।

সূত্র: আলজাজিরা

Share





Related News

Comments are Closed