চট্টগ্রামে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়িতে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে দ্রুতগতির একটি মোটরসাইকেলের ভয়াবহ সংঘর্ষ ঘটেছে। মুখোমুখি এ সংঘর্ষে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে বাসটি। আর ছিটকে সড়কের একটি গাছে সজোরে ধাক্কা খেয়েছে মোটরসাইকেলটি। এতে তিনজন নিহত হয়েছেন। এছাড়া, আহত হয়েছেন আরও ৪ জন। নিহতরা মোটরসাইকেল আরোহি।
সোমবার (৯ মার্চ) বিকেলে খাগড়াছড়ি-ফটিকছড়ি সড়কের পাইন্দং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, যাত্রীবাহী বাসটি খাগড়াছড়ি থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। ফটিকছড়ির পাইন্দং এলাকায় ফেলাগাজি নামক স্থানে বিপরীত দিক থেকে ধাবমান একটি দ্রুত গতির মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়।
এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের জমিতে পড়ে যায়। মোটরসাইকেলটি গিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায়।
হতাহতদের উদ্ধার করে ফটিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয় জনতা। সেখানে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।
পরে ফটিকছড়ি থেকে গুরতর আহত বেশ কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
Related News
বান্দরবানে পর্যটকবাহী চান্দের গাড়ি খাদে পড়ে নিহত ২, আহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: বান্দরবানের থানচি উপজেলার ডিমপাহাড়-টেন্ডুমুখ সড়কে একটি পর্যটকবাহী চান্দের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদেRead More
সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের আড়াই ঘন্টা পর মোফাজ্জলRead More



Comments are Closed