সিলেটে খাল ভরাট করায় একজনকে কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার কল্লাগ্রাম এলাকায় অবৈধভাবে খাল ভরাট করে পানিপ্রবাহে বাধা সৃষ্টি করার দায়ে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৯ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াত এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি আবদুল হান্নান।
আবদুল হান্নান অবৈধভাবে কৃষিজমির উপরিভাগের মাটি কেটে পাশের হৈরখাল ভরাট করছিলেন। এতে কৃষিজমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি কৃষি উৎপাদন মারাত্মক হুমকির মুখে পড়ে। খাল ভরাটের কারণে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হয়ে স্থানীয় পরিবেশ ও পানিনিষ্কাশন ব্যবস্থার ওপরও বিরূপ প্রভাব পড়ছিল।
এ সময় জমির কাগজপত্র যাচাই করে দেখা যায়, অভিযুক্ত ব্যক্তির নামে ওই স্থানে কোনো বৈধ মালিকানা নেই এবং মাটি কাটার বা ভরাটেরও কোনো অনুমতিপত্র নেই। এছাড়া তিনি পাশের মালিকানাধীন জমির সীমানা পিলারও অপসারণ করেছেন বলে জানা যায়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা করেন। অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
অভিযানকালে দুটি ড্রেজার জব্দ করা হয়। এর মধ্যে একটি সিলেট সিটি করপোরেশন এবং অপরটি সিলেট সদর উপজেলা পরিষদের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইউএনও খোশনূর রুবাইয়াত জানান, খালটি ভরাটের কারণে প্রায় ২০০ একর কৃষিজমিতে বোরো আবাদ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। অভিযান শেষে সিটি করপোরেশনকে দ্রুত খালটি পুনঃখননের নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, পরিবেশ সংরক্ষণ, কৃষিজমি রক্ষা এবং প্রাকৃতিক জলপ্রবাহ স্বাভাবিক রাখতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
Related News
বিদ্যুৎ-গ্যাস নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করুন: বাসদ
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বিদ্যুত-গ্যাস সংকটের দ্রুত সমাধান,নিত্যপণ্যের দাম কমানো,মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলেরRead More
দক্ষিণ সুরমায় নতুন বিসিক শিল্পনগরীর স্থান পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার শাহপরাণ (রহ.) বাইপাস সংলগ্ন এলাকায় প্রস্তাবিতRead More



Comments are Closed