খামেনি হত্যাকাণ্ডে পাকিস্তানজুড়ে সহিংসতা, নিহত ২৩
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার খবর নিশ্চিত হওয়ার পর পাকিস্তানজুড়ে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয় সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানায়, বিভিন্ন ঘটনায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের কনস্যুলেটের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ১০ জন মারা গেছেন। বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী স্লোগান দেন। পুলিশ টিয়ার গ্যাস এবং ফাঁকা গুলি ছোড়ে। সংঘর্ষের সময় একটি যানবাহনে আগুন দেওয়া হয়। হাসপাতালের সূত্র জানায়, এই ঘটনায় ৯৬ জন আহত হয়েছেন।
উত্তরের শহরে অন্তত ১১ জন নিহত হয়েছেন। সেখানে জাতিসংঘের একটি কার্যালয়েও আগুন দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
রাজধানীতে হাজারো মানুষ রেড জোনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এখানে দুজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন।
লাহোরে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটের বাইরে শত শত মানুষ সমাবেশ করেছে। পেশোয়ার প্রেস ক্লাবের সামনেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঞ্জাব সরকার ও ইসলামাবাদ প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে, যা জনসমাবেশ, মিছিল ও বিক্ষোভে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
Related News
ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত অন্তত ৩৪
আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকা থেকে স্পেনে যাওয়ার পথে আটলান্টিক মহাসাগরে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ৩৪Read More
মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: মিশরের গিজায় আল-আয়াত সংলগ্ন এলাকায় দুই ট্রেনের মধ্যে ভয়াবহ এক সংঘর্ষ হয়েছে।Read More



Comments are Closed