Main Menu

ইরানে হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে হামলা চালিয়েছে। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ এবং অন্তত ৯০ জন শিশুসহ শতাধিক ব্যক্তি নিহত হয়েছেন।

Manual2 Ad Code

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ দেখা গেছে। বিক্ষোভকারীরা ইরানের পতাকা, যুদ্ধবিরোধী ব্যানার ও ফেস্টুন হাতে স্লোগান দেন। যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনি যুব আন্দোলন, ডেমোক্র্যাটিক সোশ্যালিস্টস অব আমেরিকা, কোড পিঙ্ক এবং দ্য পিপলস ফোরামসহ কয়েকটি অধিকারকর্মী সংগঠন এই প্রতিবাদে অংশ নিয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে হামলার পর ইরানও মধ্যপ্রাচ্যজুড়ে পাল্টা হামলা চালায়। দুবাই, দোহা, বাহরাইন, কুয়েতের মতো এলাকায়, যেখানে মার্কিন সামরিক ঘাঁটি বা যুক্তরাষ্ট্রের মিত্র রয়েছে, সেখানে ইরানের হামলার খবর পাওয়া গেছে।

Manual1 Ad Code

পাশাপাশি বাংলাদেশ, পাকিস্তান, ভারত, ইরাকসহ বিশ্বের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভের খবর পাওয়া গেছে। পাকিস্তান ও ইরাকে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে পাকিস্তানে অন্তত ৯ জন নিহত হয়েছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে।

Manual8 Ad Code

এভাবে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক পদক্ষেপের বিরুদ্ধে বিশ্বব্যাপী তীব্র প্রতিক্রিয়া ও বিক্ষোভ দেখা দিয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code