Main Menu

সিলেট নগরীতে বিশেষ মশক নিধন অভিযান শুরু

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর মশা নিয়ন্ত্রণে একযোগে ৮টি ওয়ার্ডে বিশেষ মশক নিধন অভিযান শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)।

Manual3 Ad Code

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় নগরীর নয়াসড়কে এ বিশেষ অভিযানের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির সূচনা করেন।

উদ্বোধনী বক্তব্যে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘দেশবাসী ভোট দিয়ে বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে সিলেট নগরবাসীর সেবা করার দায়িত্ব দিয়েছেন। আমি এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে চাই। পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুন্দর নগর গড়তে মশক নিধনে বিশেষ গুরুত্ব দিচ্ছি। কারণ নগরীর মানুষ মশার কামড়ে অতিষ্ঠ। এই যন্ত্রণা থেকে নগরবাসীকে স্বস্তি দিতেই দায়িত্ব গ্রহণের তিন দিনের মাথায় মশক নিধন অভিযান শুরু করেছি।’

সুন্দর নগর গড়তে নগরবাসীর সহযোগিতা কামনা করে তিনি বলেন, ‘সবার সহযোগিতা ছাড়া কোনোভাবেই সুন্দর নগর গড়া সম্ভব নয়। নগরবাসী যদি রাস্তা ও ড্রেনে ময়লা-আবর্জনা ফেলেন, তাহলে সিটি কর্পোরেশনের পক্ষে নগর পরিষ্কার রাখা সম্ভব হবে না। তাই সবাইকে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে হবে। সিটি কর্পোরেশনের গাড়ি নিয়মিত এসব ময়লা সংগ্রহ করবে।’

Manual3 Ad Code

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আপনারা দোকানের সামনে একটি ডাস্টবিন রাখবেন এবং আবর্জনা সেখানে ফেলবেন। পরে সিটি কর্পোরেশনের গাড়িতে তা তুলে দেবেন।’

প্রসঙ্গত, গত ২৫ ফেব্রুয়ারি পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেট নগরীর মশক নিধনে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেন। তার নির্দেশে সিটি কর্পোরেশনের জনস্বাস্থ্য বিভাগ শনিবার থেকে নগরীর ১, ২, ৪, ১৪, ১৫, ১৬, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডে অভিযান শুরু করে। পর্যায়ক্রমে নগরীর সব ওয়ার্ডে এই অভিযান পরিচালিত হবে এবং তা অব্যাহত থাকবে।

Manual3 Ad Code

মশক নিধন অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, জনসংযোগ কর্মকর্তা (অ.দা.) নেহার রঞ্জন পুরকায়স্থসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code