Main Menu

ইফতারের আগে নিখোঁজ, রাতে মিলল শিশুর রক্তাক্ত মরদেহ

বৈশাখী নিউজ ডেস্ক: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার কিছুক্ষণ পর শাওন ওরফে শামস (৮) নামে এক শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ৯ নম্বর কুশদহ ইউনিয়নের আমরুল বাড়ি ডাঙ্গাপাড়া গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শাওন ওই গ্রামের মইনুল ইসলামের ছেলে। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশের।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা থেকে শাওনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেতে তার রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্বজনরা। দ্রুত উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু দে জানান, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

কী কারণে এবং কারা এই ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

Share





Related News

Comments are Closed