লন্ডনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
বৈশাখী নিউজ ডেস্ক: লন্ডনে গণমাধ্যম কর্মী, লেখক, গবেষকদের সংগঠন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের শহিদ মিনার প্রাঙ্গণে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তারা বলেন নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা ও সংস্কৃতির গুরুত্ব তুলে ধরতে হবে। তরুণ প্রজন্মের মাঝে বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চা অব্যাহত রাখতে পর্যাপ্ত পরিমানে বাজেট ও সুযোগ সুবিধা প্রদান করার জন্য কাউন্সিল ও যথাযথ কর্তৃপক্ষের প্রতি বক্তারা জোর দাবি জানান।
ইউকে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুহাম্মদ শাহেদ রাহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল বাছির এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সাবেক স্পিকার আহবাব হোসেন, জগন্নাথপুর টাইমসের সম্পাদক সাজিদুর রহমান, পলিটিকা নিউজের প্রধান সম্পাদক তানভির আহমদ, রিপোর্টার্স সহ সভাপতি ও ইউকে বাংলা গার্ডিয়ানের সহ- সম্পাদক এস কে এম আশরাফুল হুদা, ট্রেজারার মির্জা আবুল কাসেম, এসিসটেন্ট সেক্রেটারী আসমা মতিন, চ্যানেল এনআরবি ইউকের সম্পাদক এ রহমান অলি, দিলু চৌধুরী, জামাল আহমদ খান, নাহিদ জায়গীরদার, ইউকেবিডিটিভির চেয়ার আব্দুল মোমিন, বাংলা সংলাপ ও জে টাইমস টিভির রিপোর্টার ইমরান তালুকদার প্রমুখ।
রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি কবি ইমদাদুন খানম, কমিউনিটি এ্যাকটিভিষ্ট বিধান গোস্বামী, এসিসটেন্ট সেক্রেটারি কবি আসমা মতিন, অর্গানাইজিং এন্ড ট্রেনিং সেক্রেটারী কবি জান্নাতুল ফেরদৌস ডলি ও সদস্য দিপা হক প্রমুখ একুশের কবিতা আবৃত্তি করেন। প্রেস বিজ্ঞপ্তি
Related News
ভূমধ্যসাগর থেকে আবারও ১৬০ বাংলাদেশিকে উদ্ধার করল মিশর
বৈশাখী নিউজ ডেস্ক: ইউরোপে গিয়ে ভাগ্য বদলের আশায় ভয়ংকর সমুদ্রযাত্রা। মৃত্যুঝুঁকি নিয়ে অনিরাপদ রাবারের নৌযানেRead More
কানাডীয় বাংলাদেশি হিসেবে নতুন প্রজন্মকে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত করতে হবে : পাশা খন্দকার
প্রবাস ডেস্ক: কানাডায় মূলধারার রাজনীতি, নীতি-নির্ধারণী পর্যায় এবং সিদ্ধান্ত গ্রহণকারী কাঠামোর সকল ক্ষেত্রে বাংলাদেশিদের বলিষ্ঠRead More



Comments are Closed