Main Menu

লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও সম্মাননা প্রদান

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক : লন্ডনে বর্ণাঢ্য আয়োজন ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক অনুষ্ঠান, সম্মাননা প্রদান অনুষ্ঠান, শিক্ষাবৃত্তির বিতরণ এবং সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গত রবিরার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পূর্বলন্ডনের কমার্শিয়াল রোডস্ত বাংলাদেশ একাডেমিতে এ অনুষ্টানের আয়োজন করা হয়।

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির বিদায়ী প্রেসিডেন্ট, জগন্নাথপুর টাইমস এর সম্পাদক সাজিদুর রহমান, ২০২৬ খ্রিস্টাব্দের ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটিকে পরিচয় করিয়ে দেয়ার পরে অভিষেক অনুষ্ঠানে রিপোর্টার্স ইউনিটির নতুন প্রেসিডেন্ট, বাংলা মিররের বিশেষ প্রতিনিধি ও ঢাকা পোষ্টের যুক্তরাজ্য প্রতিনিধি মুহাম্মদ শাহেদ রাহমানের সভাপতিত্বে এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক, এবিসি বাংলা নিউজের সম্পাদক ও ব্রিজবাংলা২৪ এর সাব-এডিটর আব্দুল বাছির এর সঞ্চালনায় মূল পর্বের অনুষ্ঠান শুরু হয়।

Manual4 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেম্বার অব দ্য স্কটিশ পার্লামেন্ট ফয়ছল হোসেন চৌধুরী, এমবিই এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লন্ডন বারা অব লুটন কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর সাহানারা নাসের ও লন্ডন বারা অব ক্রয়ডন কাউন্সিলের ডেপুটি সিভিক মেয়র কাউন্সিলর মোহাম্মদ ইসলাম।

অতিথিবৃন্দ রিপোর্টার্স ইউনিটির ২ জন সদস্যের সারা বছর গণমাধ্যমে ফিচার, প্রবন্ধ, আর্টিকেল ও প্রতিবেদননে বিশেষ অবদানের জন্য সেরা বিবেচনায় ইউকেবিআরইউ অ্যাওয়ার্ড; ‘বেস্ট ফিচার রাইটার অব দা ইয়ার এবং ‘বেস্ট রিপোর্টার অব দা ইয়ার’ সম্মানে ভূষিত করা হওয়া গুণী গণমাধ্যম কর্মীদের হাতে ক্রেস্ট তুলে দেন।

Manual2 Ad Code

ইউকেবিআরইউ বেস্ট ইনবেস্টিগেটিভ রিপোর্টার অব দ্যা ইয়ার (২০২৫) সম্মাননা পেয়েছেন বেলাল আহমদ বকুল (একাত্তরের কথা, ইউ কে বাংলা গার্ডিয়ান) ইউকেবিআরইউ ‘বেস্ট ফিচার রাইটার অব দা ইয়ার’ সম্মাননা পেয়েছেন সংগঠনের সদস্য, কলামিস্ট, গবেষক ও শিক্ষা প্রশাসক শাহ মনসুর আলী নোমান।

‘বিশ্বব্যাপী ঝুঁকিপূর্ণ সাংবাদিকতা ও এআই এর ভূমিকা’ শীর্ষক সেমিনারে কীনোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন, এনজেলা রাসকিন ইউনিভার্সিটি, ক্যামব্রিজের সিনিয়র লেকচারার ডক্টর অসীম চক্রবর্তী।

অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ ম্যাগাজিন “ অভিযাত্রা” মোড়ক উন্মেচন করেন। ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি শিক্ষাবৃত্তি ২০২৬, বাংলাদেশের সাংবাদিক শিক্ষার্থী ও সাংবাদিক পরিবারের শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিক বৃত্তি বিতরণ করেন। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কমনওয়েলথ জার্নালিস্ট সোসিয়েশনের সহ-সভাপতি সৈয়দ নাহাশ পাশা, গবেষক ফারুক আহমেদ, সাংবাদিক মতিয়ার চৌধুরী, সত্যবাণীর সম্পাদক সৈয়দ আনাস পাশা, সাবেক স্পিকার আহবাব হোসেন, জনমতের সহকারী সম্পাদক মোসলেহ উদ্দিন আহমদ, সাবেক স্পিকার খালিস উদ্দিন আহমদ, স্বদেশ বিদেশের সম্পাদক বাতিরুল হক সরদার, সাংবাদিক কামাল মেহেদী পলিটিকা নিউজের সম্পাদক তানভীর আহমেদ, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সহ-সভাপতি আহাদ চৌধুরী বাবু, এসিসটেন্ট সেক্রেটারী আব্দুল কাদির চৌধুরী মুরাদ, সাবেক ট্রেজারার মুহাম্মদ সালেহ আহমেদ, অর্গানাইজিং এন্ড ট্রেনিং সেক্রেটারি আলাউর রহমান শাহীন, বাংলাদেশ প্রেসক্লাব ইউকের সভাপতি শাকির হোসেন, শিক্ষক শাহ আবু নাসের সাজন, কবি মাশুক ইবনে আনিস, সংস্কৃতিকর্মী নুরুল ইসলাম, আলোকচিত্রশিল্পী জি আর সোহেল, কমিউনিটি একিটিভিস্ট পারভেজ কোরেশী বিইএম, গীতিকার জাহাঙ্গীর রানা, শহীদুর রহমান, সুরমা সেন্টারের জালাল আহমেদ, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি ইমদাদুন খানম, এস কে এম আশরাফুল হুদা, সহ-সভাপতি সাহেদা রহমান, ট্রেজারার মির্জা আবুল কাসেম, সাবেক সেক্রেটারী মিজানুর রহমান মিরু, জুবায়ের আহমদ, সাবেক সহসভাপতি জামাল আহমদ খান, সদস্য শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, দিলু চৌধুরী প্রমুখ।

Manual2 Ad Code

অনুষ্ঠানে সম্মাননা প্রদান, অ্যাওয়ার্ড বিতরণ, শিক্ষাবৃত্তি বিতরণ ও সেমিনারে প্রশ্ন-উত্তর পর্বসহ বিভিন্ন প্রজেক্টে বিতরণে অংশ গ্রহণ করেন এবং উপস্থিত ছিলেন, ডক্টর আনসার আহমেদ উল্লাহ, সত্যবাণীর ম্যানেজিং এডিটর সৈয়দা ফেরদৌসি পাশা কলি, কাউন্সিলর সৈয়দ শেকুল ইসলাম, ব্রিটিশ বাংলা নিউজের সম্পাদক এ টি এম মনিরুজ্জামান, সংস্কৃতিকর্মী হেলেন ইসলাম, এনএল২৪ সম্পাদক নুরুন নবী আলী, নমস্তে গ্রুপের সিইও সাব্বির করিম, কমিউনিটি এক্টিভিস্ট আঙ্গুর আলী, চ্যানেল এনআরবি ইউকের সম্পাদক এ রহমান অলি, আসমা মতিন, বাংলাভিউ এর জান্নাতুল ফেরদৌস ডলি, বাংলা সংলাপের ইমরান তালুকদার, এনএল২৪ হেফাজুল করিম রাকিব, ইউকেটিভি বিডির চেয়ারম্যান আব্দুল মোমিন, দিপা হক, কমিউনিটি এক্টিভিস্ট কদর উদ্দিন, লন্ডন মটরস এর জাকির হোসেন, মনুজ সম্পাদক কবি ফয়জুর রহমান ফয়েজ, আলোকচিত্র শিল্পী নাহিদ জায়গীরদার, ভয়েস অব টাওয়ার হ্যামেলেটস এর সম্পাদক এমডি সুয়েজ মিয়া, ডায়াল সিলেটের সম্পাদক সোহেল আহমেদ, তৌহিদুল করিম মোজাহিদ, সাংবাদিক শিপন মিয়া, জগন্নাথপুর টাইমস এর মিজানুর রহমান খালেদ, লন্ডন এন্টারপ্রাইজের মুহি মিকদাদ, কেয়ারার এসোসিয়েশনের সেক্রেটারি লিটন আহমদ, কমিউনিটি এক্টিভিস্ট সৈয়দ আশফাক আহমেদ, বাংলা সংলাপের মোহাম্মদ সাজ্জাদ হোসেন, সাংবাদিক শাহ শরীফ উদ্দিন, হাফসা ইসলাম, টিএস চ্যানেলের সম্পাদক শাখাওয়াত ইসলাম ফরাজী এবং সাংবাদিক মুন্না মিয়া, সজীব আহমদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code