তাহিরপুরে বালুবাহী নৌকাডুবি, যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে নৌকাডুবিতে মানিক মিয়া (২১) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক উপজেলার বালিজুড়ি ইউনিয়নের মাহতাবপুর গ্রামের মৃত. মুছাব্বির মিয়ার ছেলে।
বালিজুড়ি ইউনিয়নের মাহতাবপুর গ্রামে ইউপি সদস্য ইকবাল হোসেন জানান, বৃহস্পতিবার (৫ ফেব্রয়ারি) যাদুকাটা নদী থেকে মিনহা পরিবহন নামে একটি বালুবহনকারী নৌকা জামালগঞ্জ উপজেলার দুর্লভপুর যাওয়ার পথে মাহতাবপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বৌলাই নদীর গড়েরঘাট নামক স্থানে রাত্রিযাপন করে মানিক মিয়া। নৌকাতে মানিক মিয়া একাই ছিল।
তিনি আরও জানান, রাত আনুমানিক ৩টায় বালু বোঝাইভর্তি নৌকাটি ডুবে গেলে ঘটনাস্থলেই মানিক মিয়ার মৃত্যু হয় বলে এলাকাবাসীর ধারনা।
তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের ময়না তদন্তের জন্য সুরতহাল রিপোর্ট তৈরী করছে।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম বলেন, মাহতাবপুর গ্রামে নৌকাডুবির ঘটনায় ঘটনাস্থলে থানা পুলিশ পাঠানো হয়েছে। তিনিও ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানিয়েছেন।
Related News
শান্তিগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বজ্রপাতে কাউছার আহমদ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবারRead More
ছাতকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধরের অভিযোগ, নিন্দার ঝড়
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে মানসিকRead More



Comments are Closed