জৈন্তাপুরে পাহাড় কাটার অপরাধে ২ লক্ষ টাকা জরিমানা
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসন পাহাড় ও টিলা কর্তন করে মাটি বিক্রয়ের অপরাধে গভীর রাতে অভিযান পরিচালনা করেন। অভিযানে পাহাড় কাটার অপরাধে এক ব্যক্তিকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়, অনাদায়ে তিন মাসের জেল প্রদান করা হয়।
২ ফেব্রুয়ারী সোমবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটের সময় জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের বারোগাতি গ্রামে অবৈধভাবে পাহাড় ও টিলা শ্রেনীর ভূমি হতে মাটি কাটার দায়ে উপজেলা প্রশাসনের সহকারি কমিশনার (এসিল্যান্ড) পলি রানী দেব এর নেতৃত্ব অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা কালে এক ব্যক্তিকে আটক করা হয় এবং তাৎক্ষনিক মোবাইল কোর্ট পরিচালনা করে ২ লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের জেল প্রদান করা হয়।
সহকারি কমিশনার (এসিল্যান্ড) পলি রানী দেব জানান, জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নেতৃত্ব সর্বত্র পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুসারে অভিযান পরিচালনা করা হচ্ছে। আইন অনুযায়ি শাস্তি ও জমিমানা প্রদান করা হচ্ছে। অবৈধ মাটি কাটা, পাহাড় ও টিলা কর্তন, বালু উত্তোলনের বিষয়ে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে আছে এবং অভিযান অব্যাহত আছে।
Related News
ওসমানীনগরে শিশুর সর্বনাশ করার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় ৬০ বছর বয়সীRead More
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩Read More



Comments are Closed