লন্ডন বাংলা প্রেস ক্লাবের নেতৃত্বে তারেক-আকরামুল-হান্নান
প্রবাস ডেস্ক: যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশি সাংবাদিকদের প্রাচীনতম সংগঠন ‘লন্ডন বাংলা প্রেস ক্লাব’-এর দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে। ব্যাপক উৎসাহ ও আনন্দঘন পরিবেশে আগামীর নেতৃত্ব বেছে নিয়েছেন সংগঠনের সদস্যরা।
আগামী দুই বছরের জন্য ক্লাবের সভাপতি পদে তারেক চৌধুরী, সাধারণ সম্পাদক পদে আকরামুল হুসাইন ও ট্রেজারার পদে মো. আবদুল হান্নান নির্বাচিত হয়েছেন।
রোববার (২৫ জানুয়ারি) পূর্ব লন্ডনের একটি হলে সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়। এসময় বিলেতে সাংবাদিকতায় অবদান রাখায় বিভিন্ন গণমাধ্যমেকর্মীদের মধ্যে অবদান সরূপ সনদ ও ক্রেষ্ট তুলে দেয়া হয়।
সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ জুবায়ের। সেক্রেটারি তাহসির মাহমুদের সঞ্চালনায় ব্রিটিশ এমপি আফসান বেগম সহ রাজনৈতিক, পেশাজীবি ও বিপুল সংখ্যক কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।
এবারের নির্বাচনে ১৫টি পদের জন্য দুটি প্যানেলের ৩০ প্রার্থীর পাশাপাশি এক স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
সভাপতি পদে হাড্ডাহাড্ডি লড়াই করে বর্তমান সহসভাপতি সায়েম চৌধুরীকে পরাজিত করেছেন তারেক চৌধুরী। সাধারণ সম্পাদক পদে সালেহ আহমদকে হারিয়ে বাজিমাত করেছেন আকরামুল হোসেন আকরাম। বিপুল ভোটে ট্রেজারার পদে নির্বাচিত হয়েছেন মো. আবুল হান্নান।
এছাড়াও সিনিয়র সহ-সভাপতি পদে বর্তমান সেক্রেটারি তাইসির মাহমুদ, স্বতন্ত্র প্রার্থী সহ-সভাপতি পদে আহাদ চৌধুরী বাবু, সহ-সাধারণ সম্পাদক আব্দুল কাদির মুরাদ, সহকারি ট্রেজারার পদে মো. এখলাছুর রহমান পাক্কু, সাংগঠনিক ও ট্রেনিং সম্পাদক পদে আলাউর রহমান খান শাহিন, মিডিয়া এন্ড আইটি সম্পাদক পদে ফয়সল মাহমুদ, ইভেন্ট এন্ড ফ্যাসিলিটিজ সম্পাদক পদে রুপি আমিন, নির্বাহী সদস্য পদে সরওয়ার হোসেন, সাইদুর রহমান সোহেল, লোকমান হোসেন গাজী, ফারজানা চৌধুরী, এনাম চৌধুরী নির্বাচিত হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মোহাম্মদ বেলায়েত হোসাইন। তাঁকে নির্বাচন কমিশনার হিসেবে সহযোগিতা করেন সাগির বকত ফারুক ও সিরাজুল বাসিত চৌধুরী।
Related News
সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা
বৈশাখী নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার এবংRead More
যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে হবিগঞ্জের আল আমিন
প্রবাস ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বড়াব্দা গ্রামের আল আমিন যোগ দিয়েছেন যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সেRead More



Comments are Closed