নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক: আগামী ৭ নভেম্বর নিউজিল্যান্ডে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন। তিনি অর্থনীতি এবং অপরাধ মোকাবিলার ক্ষেত্রে তার সরকারের সফলতার প্রশংসা করেন।
বুধবার (২১ জানুয়ারি) ক্রিস্টোফার লুক্সন এ ঘোষণা দেন। খবর এএফপি
গত মাসে প্রকাশিত এক জরিপে দেখা যায়, বিরোধীদল লেবার পার্টি ৩১ দশমিক ৬ শতাংশ সমর্থন নিয়ে লুক্সনের রক্ষণশীল ন্যাশনাল পার্টির ৩০ শতাংশ তুলনা থেকে সামান্য এগিয়ে রয়েছে।
তবে জরিপে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, এই সংখ্যার ভিত্তিতে লুক্সনের জোট সরকার তার অংশীদার দলের সমর্থন নিয়ে এখনও ক্ষমতায় থাকবে। লুক্সন প্রতিশ্রুতি দিয়েছেন যে, তার সরকার মৌলিক বিষয়গুলো ঠিক করার জন্য পরিকল্পনা বাস্তবায়ন করবে।
প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, ক্ষমতা গ্রহণের সময় দেশ ভুল পথে চলছিল এবং গত দুই বছরে পরিস্থিতির পরিবর্তন শুরু করার জন্য আরও কঠোর পরিশ্রম করতে হয়েছে।
তিনি বলেন, অর্থনীতি দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, ব্যবসা ও ভোক্তাদের আস্থা বৃদ্ধি পাচ্ছে, নির্মাণ ও উৎপাদন বৃদ্ধি পাচ্ছে এবং রপ্তানি অবিশ্বাস্যভাবে ভালো হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকারের আমলে মুদ্রাস্ফীতি ৭ শতাংশ থেকে ৩ শতাংশেরও কম হয়েছে।
লুক্সন ভারতের সঙ্গে স্বাক্ষরিত একটি মুক্ত বাণিজ্য চুক্তির দিকে ইঙ্গিত করে বলেন, এটি কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইন এই বছর পাস করার আশা করা হচ্ছে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী অপরাধ দমনে তার সরকারের প্রচেষ্টার কথাও তুলে ধরেন।
Related News
সৌদি আরবের সর্বোচ্চ ভবনে ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত পিআইএফ টাওয়ার
আন্তর্জাতিক ডেস্ক: ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠীর সন্দেহভাজন ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদের সর্বোচ্চ ভবনRead More
রিয়াদে বিস্ফোরণ, সৌদির বিভিন্ন এলাকায় জরুরি সতর্কতা
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরেRead More



Comments are Closed