প্রথম ছয় মাসে রাজস্ব ঘাটতি প্রায় ৪৬ হাজার কোটি টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রাজস্ব আদায়ে বড় ঘাটতির মুখে পড়েছে। এ সময়ে রাজস্ব আদায়ের লক্ষ্য ২ লাখ ৩১ হাজার ২০৫ কোটি টাকা হলেও আদায় হয়েছে ১ লাখ ৮৫ হাজার ২২৯ কোটি টাকা। ফলে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪৬ হাজার কোটি টাকা।
এনবিআরের পরিসংখ্যান অনুযায়ী, আলোচ্য সময়ে আয়কর থেকে আদায় হয়েছে ৬১ হাজার ৮৭৫ কোটি টাকা, যেখানে লক্ষ্যমাত্রা ছিল ৮৫ হাজার ৪০৫ কোটি টাকা, ঘাটতি ২৩ হাজার ৫৩০ কোটি টাকা। কাস্টমস বা শুল্ক থেকে আদায় হয়েছে ৫২ হাজার ৮৬০ কোটি টাকা, লক্ষ্যমাত্রা ৬৫ হাজার কোটি টাকার বিপরীতে, ঘাটতি ১২ হাজার কোটি টাকা। ভ্যাট থেকে আদায় হয়েছে ৭০ হাজার ৪৯৩ কোটি টাকা, লক্ষ্যমাত্রা ৮০ হাজার ৭৯৯ কোটি টাকার বিপরীতে, ঘাটতি ১০ হাজার ৩০৫ কোটি টাকা।
প্রবৃদ্ধির দিক থেকে দেখা যায়, শুল্ক খাতে ৬.৮১ শতাংশ, আয়করে ১৪.৬৭ শতাংশ এবং ভ্যাটে ১৯.৯৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন হয়েছে।
একক মাস হিসেবে ডিসেম্বরে এনবিআর লক্ষ্য অর্জন করতে পারেনি। ৫১ হাজার ৩৬৬ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৩৬ হাজার ১৯ কোটি টাকা, প্রবৃদ্ধি ১০.২৫ শতাংশ। ডিসেম্বরে শুল্ক থেকে ৯ হাজার ৯৫০ কোটি, আয়কর থেকে ১৩ হাজার ৯৮৪ কোটি ও ভ্যাট থেকে ১২ হাজার ২৬১ কোটি টাকা আদায় হয়েছে।
চলতি অর্থবছরের শুরুতে এনবিআরের রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা। পরে ১০ নভেম্বর বাজেট মনিটরিং ও সম্পদ কমিটি লক্ষ্য বৃদ্ধি করে ৫ লাখ ৫৪ হাজার কোটি টাকা নির্ধারণ করে।
Related News
টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক
বৈশাখী নিউজ ডেস্ক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিন বন্ধ থাকবে দেশের সব তফসিলি ব্যাংক।Read More
প্রবাসীরা টাকা জমা রাখলে যে সুবিধা দেবে ব্যাংক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রবাসী বাংলাদেশিদের ব্যাংকিং সুবিধা আরও সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন ব্যবস্থায়Read More



Comments are Closed