ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নির্বাচন ও এজিএম সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নির্বাচন ও এজিএম সম্পন্ন হয়েছে।
রবিরার (১৮ জানুয়ারি) বিকেলে পূর্বলন্ডনের একটি হলরুমে অনুষ্ঠিত ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির বর্তমান সভাপতি, জগন্নাথপুর টাইমস এর সম্পাদক অধ্যাপক সাজিদুর রহমান এর সভাপতিত্বে ও সেক্রেটারী, ইকরা বাংলা টিভির উপস্থাপক মিজানুর রহমান মীরুর পরিচালনায় এজিএম ২০২৫ সম্পন্ন হয়।
পরে বিকাল ৫টায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক স্পিকার আহবার হোসেন, সাংবাদিক মোসলেহ উদ্দিন ও সাবেক স্পিকার খালিস উদ্দিন আহমেদ।
নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলা মিরর নিউজ ও ঢাকা পোস্টের যুক্তরাজ্য প্রতিনিধি, সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন লন্ডন বিচিত্রার ব্যবস্থাপনা সম্পাদক ও ব্রিজ বাংলা২৪ এর সাব-এডিটর আব্দুল বাছির।
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন বাংলা গার্ডিয়ানের কন্ট্রিবিউটিং রিপোর্টার এস কে এম আশরাফুল হুদা, ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন ভাটির কণ্ঠের সম্পাদক ও সুনামগন্জ বার্তার রিপোর্টার ইমদাদুন খানম ও বিশ্বাংলা নিউজ২৪ এর চেয়ারম্যান সাহেদা রহমান। এসিসটেন্ট সেক্রেটারী ৩ জন প্রার্থীর মধ্যে ২ জন নির্বাচিত হন। তারা হলেন — এনআরবি ইউকে চ্যানেলের এডিটর ও হবিগন্জ এক্সপ্রেসের সম্পাদক – এ রহমান অলি, রেড টাইমস এর আসমা মতিন।
অর্গানাইজিং এন্ড ট্রেনিং সেক্রেটারী পদে বিজয়ী হয়েছেন জান্নাতুল ফেরদৌস ডলি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ট্রেজারার নির্বাচিত হয়েছেন জগন্নাথপুর টাইমস বার্তা সম্পাদক ও ইউকে বাংলা গার্ডিয়ানের নির্বাহী সম্পাদক মির্জা আবুল কাসেম।
এসিসটেন্ট ট্রেজারার প্রার্থী ২ জন ছিলেন। একজন প্রার্থী ইলেকশনের পূর্বেই প্রার্থীতা প্রত্যাহার করেন। তাতে এসিসটেন্ট ট্রেজারার অন্য প্রার্থী আনোয়ারুল হক শাহিন নির্বাচিত হন।
অন্যকোন প্রার্থী না থাকায় মিডিয়া এন্ড আইটি সেক্রেটারী নির্বাচিত হন— ডায়াল সিলেটের সম্পাদক ও প্রকাশক সুহেল আহমদ। একইভাবে ইভেন্ট ম্যানেজমেন্ট ও ফ্যাসিলেটিজ পদে নির্বাচিত বাংলা সংলাপের রিপোর্টার ইমরান তালুকদার।
ইসি মেম্বার নির্বাচিত হন, সত্যবাণীর কন্টিবিউটিং এডিটর ডক্টর আনসার আহমদ উল্লাহ, জে টাইমস টিভির অধ্যাপক মো. সাজিদুর রহমান ও ইকরাবাংলা টিভির উপস্থাপক মিজানুর রহমান মীরু।
নবনির্বাচিত সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান বলেন, প্রগতিশীল চিন্তা চেতনায় বিশ্বাসী, সাংবাদিকদের ঐক্য, অপ-সাংবাদিকতা প্রতিরোধ ও প্রকৃত সাংবাদিকদের নিয়ে সকলের প্রচেষ্ঠায়, বস্তুনিষ্ঠ সংবাদপ্রেরণের লক্ষ্যে গ্রেটব্রিটেনে সুন্দর, শান্তিময় সমাজ বিনির্মাণে সাধ্যমত অগ্রণী ভূমিকা পালন করবো। প্রেস বিজ্ঞপ্তি
Related News
সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা
বৈশাখী নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার এবংRead More
যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে হবিগঞ্জের আল আমিন
প্রবাস ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বড়াব্দা গ্রামের আল আমিন যোগ দিয়েছেন যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সেRead More



Comments are Closed