ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠলো পাকিস্তান
আর্ন্তজাতিক ডেস্ক: চীন ও তাজিকিস্তান সীমান্তবর্তী এলাকায় শুক্রবার (৯ জানুয়ারি) একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে, যার কম্পন পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। রাজধানী ইসলামাবাদ ও পার্শ্ববর্তী রাওয়ালপিন্ডিসহ খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশের সোয়াত, শাংলা, বুনের ও আশপাশের জেলা কম্পনের প্রভাবে কেঁপে ওঠে।
ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৫.৮ ছিল বলে জানিয়েছে পাকিস্তান আবহাওয়া দপ্তরের অধীনে জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র (এনএসএমসি)।
ভূমিকম্পটির উৎপত্তি চীন ও তাজিকিস্তানের সীমান্তবর্তী এলাকায়, ১৫৯ কিলোমিটার গভীরে ছিল। কম্পনের সময় অনেক মানুষ আতঙ্কিত হয়ে নিরাপত্তার জন্য ঘর থেকে বেরিয়ে এসেছেন। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গত বছরের অক্টোবরেও ইসলামাবাদ, কেপি, আজাদ জম্মু ও কাশ্মীরসহ অঞ্চলে ৫.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। সেই ভূমিকম্পটি আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে উৎপন্ন হয়েছিল। এর আগের কয়েক দিনে ৫.৬ মাত্রার আরও একটি ভূমিকম্প কেপি ও ইসলামাবাদ এলাকায় অনুভূত হয়।
বিশেষজ্ঞদের মতে, ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থল হওয়ায় পাকিস্তান, আফগানিস্তানসহ প্রতিবেশী দেশগুলো ভূমিকম্পের ঝুঁকিতে বেশি রয়েছে। গত সেপ্টেম্বরেও আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে দুই হাজারের বেশি প্রাণহানি ঘটে।
সতর্কতা জারি রেখে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
Related News
এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস
আন্তর্জাতিক ডেস্ক: মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সমাজসেবী বিল গেটস বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে যথাযথRead More
ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর-আটলান্টিক সাগরে সৃষ্ট শক্তিশালী নিম্নচাপ থেকে উদ্ভূত তীব্র ঘূর্ণিঝড় ‘নর’ইস্টার’-এর তাণ্ডবে লন্ডভন্ড হয়েRead More



Comments are Closed