হবিগঞ্জে বালুভর্তি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বালুভর্তি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করেছে। যার সিজার মূল্য আনুমানিক ২৪ লাখ ৭৫ হাজার টাকা।
রোববার (৪ জানুয়ারি) রাতে এ তথ্যটি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান।
বিজিবি সূত্র জানায়, এর আগে সকালে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল সীমান্ত হতে আনুমানিক ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগতভাবে অবস্থান নিয়ে আত্মগোপন করে থাকে।
পরবর্তীতে ১টি বালুভর্তি ট্রাক আসতে দেখে সংকেত দিয়ে থামানো হয়। তল্লাশি করে বালুভর্তি ট্রাকের মধ্যে অভিনব কায়দায় লুকানো অবস্থায় পরিবহনকালে ভারতীয় বিপুল পরিমাণ জিরা জব্দ করা হয়।
জব্দকৃত পণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর প্রক্রিয়াধীন। একই সঙ্গে চোরাচালানে জড়িত চক্রকে শনাক্ত ও গ্রেফতার করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে।
Related News
বাহুবলে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করেRead More
হবিগঞ্জে নতুন মোবাইল ফোন নিয়ে বিরোধ, যুবকের করুণ পরিণতি
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে স্ত্রীর সঙ্গে মোবাইল ফোন নিয়ে বিরোধের পরRead More



Comments are Closed