Main Menu

সিলেটে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ‘ডেভিল হান্ট ফেইজ-টু’ বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৪ জানুয়ারি) বেলা ২টার দিকে সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন লন্ডনী রোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

Manual1 Ad Code

গ্রেফতারকৃত আশ্রব আলী (৫৫) জালালাবাদ থানাধীন কালীরগাঁও এলাকার মৃত আজন আলীর ছেলে। পুলিশ সূত্র জানায়, তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের জালালাবাদ ইউনিয়ন পরিষদ (১নং) শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

Manual4 Ad Code

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত ঘটনায় রুজুকৃত জালালাবাদ থানার মামলা অনুযায়ী তাকে গ্রেফতার করা হয়েছে। মামলাটিতে দ্য এক্সপ্লোসিভ সাবস্ট্যান্সেস অ্যাক্ট, ১৯০৮-এর ৩/৪ ধারা এবং দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৩, ১৪৭, ১৪৮, ১৪৯, ৩০৭, ৩২৩ ও ৩২৫ ধারায় অভিযোগ রয়েছে।

Manual2 Ad Code

রোববার রাত ১২টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্যটি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code