রোমানিয়া ভিসা প্রত্যাশী বাংলাদেশীদের জন্য বড় সুখবর
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশিদের শিক্ষা ভিসা ও পারিবারিক পুনর্মিলন ভিসার আবেদন প্রক্রিয়া আরও সহজ করতে নতুন সুবিধা ঘোষণা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আগে এসব ভিসার আবেদন কেবলমাত্র নয়াদিল্লিতে অবস্থিত রোমানিয়া দূতাবাসে জমা দেওয়ার সুযোগ ছিল।
সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে বাংলাদেশি নাগরিকরা শিক্ষা ভিসা ও পারিবারিক পুনর্মিলন ভিসার আবেদন কুয়ালালামপুর (মালয়েশিয়া), হ্যানয় (ভিয়েতনাম) এবং ব্যাংকক (থাইল্যান্ড)—এই তিন দেশে অবস্থিত রোমানিয়ার কূটনৈতিক মিশনগুলোতেও জমা দিতে পারবেন।
নতুন এ সিদ্ধান্তের ফলে আবেদনকারীরা নিজেদের সুবিধা অনুযায়ী নিকটস্থ দেশ থেকে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
Related News
ভিসা ছাড়াই যে ৩৪ দেশে যাওয়ার সুযোগ বাংলাদেশিদের
পর্যটন ডেস্ক: বাংলাদেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে বিশ্বের ৩৪টি দেশের। তবে এসব দেশে ভিসাRead More
লাল শাপলার গালিচায় সেজেছে শ্রীমঙ্গলের সানন্দা বিল, বাড়ছে পর্যটকের ভিড়
পর্যটন ডেস্ক: বিলজুড়ে বিশাল সবুজ পাতার ফাঁকে ফাঁকে ফুটে রয়েছে অসংখ্য লাল শাপলা। যত দূরRead More



Comments are Closed