যশোরে দুই কোটি টাকার স্বর্ণসহ ২ পাচারকারী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরে দুই কোটি টাকার ১০টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিরি সদস্যরা।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে যশোর সদরের মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, ফরিদুল ইসলাম ও মাহফুজ আলম। তাদের বাড়ি চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলায়। তারা ঢাকার তাঁতীবাজার থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর ও চৌগাছা হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
বিজিবির যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, বিজিবির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোর সদরের মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে প্যান্টের ভেতর বিশেষভাবে লুকিয়ে রাখা ১০টি স্বর্ণের বারসহ দুইজনকে আটক করেছে। জব্দ করা স্বর্ণের মূল্যে দুই কোটি ১১ লাখ ১৯ হাজার ২৪৪ টাকা।
তিনি জানান, আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
খুলনায় ট্রাকচাপায় সিআইডি কর্মকর্তার মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা নগরীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো: ফজলুর রহমান (৪৭) নামে একRead More
যশোরের চৌগাছায় পিকআপের ধাক্কায় স্কুলছাত্র নিহত, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের চৌগাছায় অজ্ঞাতনামা পিকআপের ধাক্কায় জুবায়ের হোসেন (১৫) নামে এক স্কুলছাত্র নিহতRead More



Comments are Closed