সিলেটে ‘উন্দাল’সহ কয়েকটি রেষ্টুরেন্ট-কে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর জিন্দাবাজার ও মীরবক্সটুলাসহ বিভিন্ন এলাকায় অব্যবস্থাপনা ও খাবার সংরক্ষণে অনিয়মের কারণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার তানভীর হোসাইন সজীবের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
জানা গেছে, নগরীর বিভিন্ন রেষ্টুরেন্টে অব্যবস্থাপনার জন্য ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এসময় জিন্দাবাজারে অবস্থিত উন্দাল রেস্টুরেন্টে ফ্রিজের ভেতরে রান্না করা মাংসের সাথে ফালুদা, আইসক্রিমের সাথে রান্না করা মাছ এবং কাচা মাছ-মাংস একত্রে রাখাসহ নানা অব্যবস্থাপনার প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া নগরীর আরও কয়েকটি ছোট-বড় রেস্টুরেন্টেও বিভিন্ন অনিয়মের কারণে অতিরিক্ত ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায়ের মাধ্যমে অভিযান সম্পন্ন হয়। এসময় রেষ্টুরেন্ট কর্তৃপক্ষকে সতর্ক করে দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে এমন অব্যবস্থাপনা চালিয়ে গেলে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার তানভীর হোসাইন সজীব বলেন, ‘নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমাদের এই অভিযান। বৃহস্পতিবার নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে উন্দাল রেষ্টুরেন্টসহ ছোট-বড় বেশ কয়েকটি রেষ্টুরেন্টকে জরিমানা করা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।’
Related News
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধনRead More
সিলেটে শারদীয় দুর্গাপূজায় কুমারী পূজা অনুষ্ঠিত হবে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে শ্রীশ্রী শারদীয় দুর্গাপূজায় কুমারী পূজার আয়োজন করা হয়েছে। এই কুমারী পূজাRead More



Comments are Closed