Main Menu

শাকসু নির্বাচনে তিন দিনে মনোনয়নপত্র নিলেন ২৫১ জন

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ আজ শেষ হয়েছে। তিন দিনব্যাপী মনোনয়নপত্র বিতরণে মোট ২৫১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

Manual8 Ad Code

নির্বাচন কমিশনের মুখপাত্র প্রফেসর ড. মো. নজরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, প্রথম দিন ২ ডিসেম্বর কেন্দ্রীয় সংসদে ২৬টি এবং হল সংসদে ২০টি মনোনয়নপত্র বিতরণ করা হয়। দ্বিতীয় দিন ৩ ডিসেম্বর কেন্দ্রীয় সংসদে ৫৮টি ও হলে ৪৫টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) শেষ দিনে কেন্দ্রীয় সংসদে ৬১টি এবং হলে ৪১টি মনোনয়নপত্র বিতরণ করা হয়।

Manual4 Ad Code

তিন দিনের হিসেবে কেন্দ্রীয় সংসদে মোট ১৪৫টি মনোনয়নপত্র বিতরণ হয়েছে। হল সংসদে বিতরণ হয়েছে ১০৬টি মনোনয়নপত্র। এর মধ্যে পুরুষ প্রার্থী ৭২ জন এবং নারী প্রার্থী ৩৪ জন। কেন্দ্রীয় সংসদ নির্বাচনেও নারী প্রার্থীদের অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। সেখানে মোট ১৫ জন নারী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

Manual5 Ad Code

প্রফেসর ড. মো. নজরুল ইসলাম বলেন, ‘শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে মনোনয়নপত্র বিতরণ সম্পন্ন হয়েছে। এবার প্রার্থীসংখ্যা ভালো, নারী প্রার্থীর অংশগ্রহণও উৎসাহজনক।’

প্রায় ২৮ বছর পর হওয়া এ নির্বাচনে কেন্দ্রীয় সংসদে ২৩টি এবং হল সংসদে নয়টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। আর নির্বাচন অনুষ্ঠিত হবে ২০ জানুয়ারি।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code