শাবিতে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট, ‘চ্যাম্পিয়ন’ বাংলা বিভাগ
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৫–এ মেয়েদের ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলা বিভাগ।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনালে প্রতিপক্ষ দল আর্কিটেকচার বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলা বিভাগ। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রো-ভিসি) অধ্যাপক ড. মো. সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খেলাধুলা ও ক্রীড়া উপকমিটির সভাপতি এবং ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ এছাক মিয়া, প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান এবং শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক চৌধুরী সউদ-বিন-আম্বিয়া প্রমুখ।
টুর্নামেন্ট শেষে বিজয়ী দলগুলোর হাতে ট্রফি তুলে দেওয়া হয়। অতিথিরা খেলোয়াড়দের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয়ে খেলাধুলার আরও প্রসার ও সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন।
Related News
বিশ্বকাপের ভেন্যু দেখতে সিলেটে আইসিসির প্রতিনিধি দল
স্পোর্টস ডেস্ক: আসন্ন নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছেRead More
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More



Comments are Closed