পঞ্চগড়ে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে বিএনএফ এর প্রতিষ্ঠা বার্ষিকী- বিএনএফ দিবস’২০২৫ পালিত হয় ।দিবসটি উদ্যাপন উপলক্ষে মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১১টায় শুরুতে একটি র্যালী জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন্ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালী শেষে পঞ্চগড় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন- বিএনএফ এর ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও পঞ্চগড়ের ৯ টি সহযোগি সংস্থা এ আয়োজন করে।
পল্লী সাহিত্য সংস্থার নির্বাহী পরিচালক হারুন অর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট(এডিএম)এস এম ইমাম রাজী টুলু।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুবির সাহা, এনডিসি, পঞ্চগড়।
স্বাগত বক্তব্য রাখেন সুচনা সমাজ উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী মো.সফিকুল আলম দোলন । অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিআরডির নির্বাহী পরিচালক মো.আবু সাঈদ, মির্জাপুর ইউনিয়ন ফেডারেশন এর চেয়ারম্যান মো. দবিরুল ইসলাম, উপকারভোগি আকলিমা আকতার প্রমুখ।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনএফ এর সহযোগী সংস্থাসমূহ এর প্রধানগণ, কর্মকর্তাগণ, প্রকল্পের উপকারভোগী সদস্য সহ স্থানীয় সুধিজন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- জেলা বিএনএফ ফোকাল ও পরস্পর সংস্থার প্রতিনিধি আমিনুন নাহার পিয়া।
Related News
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামেRead More
পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ৩
Manual1 Ad Code মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় তেলবাহী ট্রাকেরRead More



Comments are Closed