যাত্রা শুরু করলো রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের নবনির্বাচিত কমিটি
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটকে আধুনিকয়ানের প্রতিশ্রুতির নিয়ে মঙ্গলবার নির্বাচিত কমিটি দায়িত্বগ্রহণ করলো।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট বদরুজ্জামান সেলিম ও সেক্রেটারী ভিপি মাহবুবুল হক চৌধুরীর নেতৃত্বে সারদা হল রেডক্রিসেন্ট কার্যালয় পরিদর্শন ও যুব রেড ক্রিসেন্ট সদস্যদের সাথে মতবিনিময় এবং শুভেচ্ছা বিনিময় ও পরে বাদ জোহর চৌহাট্টাস্থ রেড ক্রিসেন্ট সোসাইটির মসজিদে দোয়ার মধ্যে দিয়ে দায়িত্বগ্রহণ করেন।
এসময় বক্তব্য রাখেন নির্বাচিত সদস্য আব্দুল্লাহ আল মামুন সামান, নির্ঝর রায়, আবু সাঈদ মো. ইব্রাহিম, একে এম কামরুজ্জামান ও পারভেজ আহমদ।
এসময় নেতৃবৃন্দ বলেন, সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটিকে আধুনিকায়ন করতে আমরা কাজ করবো। প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনে সমস্য রয়েছে আমরা তা চিন্তিত করে সবার সাথে আলাপ আলোচনাক্রমে ইউনিটকে এগিয়ে নিয়ে যাবে। ইউনিটের সকল আজীবন সদস্য সহ যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের বিজয়ী করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। দোয়া মাহফিলে অসুস্থ সাবেক প্রধানমনন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
দায়িত্ব হস্তান্তরে অনুষ্ঠানে মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর, মাহবুব কাদি শাহী, সৈয়দ মঈন উদ্দিন সুহেল, আশরাফ গাজী, রোমান আহমদ রাজু, রেড ক্রিসেন্ট সোসাইটির সিলেট ইউনিটের পরিচালনাধিন মাতৃমঙ্গল হাসপাতাল, ব্লাড ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও ইউনিটের আজীবন সদস্যসহ বিভিন্নপর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি
Related News
গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন,Read More
সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্টিত
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামRead More



Comments are Closed