এসএমপি কমিশনারের কোতোয়ালী থানা পরিদর্শন
বৈশাখী নিউজ ডেস্ক: নুতন পোষাকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী কোতোয়ালী মডেল থানার বার্ষিক পরিদর্শন করেছেন।
সোমবার (১ ডিসেম্বর) সকালে সকালে তিনি থানা চত্বরে পৌঁছালে অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাঁকে সালাম প্রদান করে।
পরিদর্শনকালে পুলিশ কমিশনার থানায় রক্ষিত সরকারি রেজিস্টার–নথিপত্র, ভিকটিম সাপোর্ট সেন্টার, থানার বিভিন্ন অবকাঠামো, মেসের খাবারের মান, জব্দকৃত আলামত এবং সামগ্রিক পরিচ্ছন্নতা সরেজমিনে পরিদর্শন করেন। তিনি থানার কর্মকর্তা ও ফোর্সদের সঙ্গে মতবিনিময় করেন, তাঁদের খোঁজখবর নেন এবং উত্থাপিত সমস্যাগুলো মনোযোগসহ শুনে দ্রুত সমাধানের আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন এসএমপি’র উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী) মো. সোহেল উদ্দিনসহ থানার কর্মকর্তারা ও ফোর্স সদস্যরা।
Related News
গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন,Read More
সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্টিত
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামRead More



Comments are Closed