সিলেটে রাত সাড়ে ৯টার পর সব দোকান-পাট বন্ধ থাকবে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরে রাত সাড়ে ৯টার পর হোটেল রেস্তোরাঁ ও ওষুধের দোকান ব্যাতীত সব ধরণের বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া সব মার্কেটের পার্কিং স্পেস পার্কিংয়ের জন্য উন্মুক্ত রাখতে হবে।
সোমবার (১ ডিসেম্বর) বিকেলে সিলেট মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর সভাপতিত্বে সিলেট মহানগর এলাকার বাজার কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এ দুটি সিদ্ধান্ত গৃহীত হয়।
মহানগর পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়- সোমবারের সভায় সিলেট মহানগর এলাকার হোটেল রেস্তোরাঁ ও ওষুধের দোকান ছাড়া সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান রাত সাড়ে ৯টা পর্যন্ত খোলা থাকবে বলে সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্ত ৭ ডিসেম্বর থেকে থেকে কার্যকর হবে।
এছাড়া যে সকল মার্কেট ও শপিং মলের প্ল্যানে পার্কিং স্পেস ছিল কিন্তু পার্কিং স্পেস পার্কিং এর জন্য উন্মুক্ত না রেখে দোকান বা স্থাপনা নির্মাণ করা হয়েছে সেগুলো সরিয়ে পার্কিং এর জন্য ৩১ ডিসেম্বরের মধ্যে উন্মুক্ত করে দিতে হবে।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed