Main Menu

সিলেটে এনআইআর–এর প্রতিবাদে মোবাইল ব্যবসায়ীদের মানববন্ধন

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কর্তৃক ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম চালুর সিদ্ধান্তের প্রতিবাদে সিলেটের মোবাইল ব্যবসায়ীরা মানববন্ধন করেছেন।

রবিবার (৩০ নভেম্বর) বেলা ১২টায় সিলেট নগরীর বন্দরবাজারের করিম উল্লাহ মার্কেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

কর্মসূচিতে সভাপতিত্ব করেন করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল ওয়াদুদ পাভেল।

Manual7 Ad Code

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দেশের মোবাইল ব্যবসার সঙ্গে যুক্ত লাখো মানুষের মতামত উপেক্ষা করেই বিটিআরসি এনইআইআর সিস্টেম চালুর সিদ্ধান্ত নিয়েছে। তাদের দাবি, মাফিয়া চক্রের নয়টি সিন্ডিকেটের প্রভাব ও প্ররোচনায় ব্যবসায়ীদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এ সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে। এতে দেশের প্রায় বিশ লাখ মোবাইলব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবেন এবং অনেকেই বেকার হয়ে পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করেন বক্তারা।

Manual1 Ad Code

বক্তারা আরও বলেন, এনইআইআর চালু হলে বৈধ কাগজপত্র থাকলেও অনেক মুঠোফোন নেটওয়ার্কে সংযুক্ত হতে ব্যর্থ হতে পারে, যা সাধারণ ব্যবসায়ী ও ক্রেতা—উভয়ের জন্যই ভোগান্তি তৈরি করবে। তাই সিদ্ধান্তটি দ্রুত স্থগিত করে মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসে নতুন পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান তারা।

এদিকে বিটিআরসি জানিয়েছে, আগামী ১৬ ডিসেম্বর থেকে দেশে অবৈধ ও ক্লোন আইএমইআই ব্যবহার করা মুঠোফোন বন্ধ করে দেওয়া হবে। বৈধভাবে আমদানি না হওয়া বা অনুমোদনবিহীন ফোন দেশের মোবাইল নেটওয়ার্কে আর যুক্ত হতে পারবে না। নতুন ব্যবস্থার মাধ্যমে বৈধ, মানসম্মত এবং নিবন্ধিত মোবাইল ডিভাইসই কেবল নেটওয়ার্কে সেবা পাবে বলে জানায় নিয়ন্ত্রক সংস্থা।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code