ব্যাটারিচালিত রিকশার নতুন নীতিমালা, চালককে জানতে হবে লেখাপড়া
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকায় ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচলের জন্য নতুন নীতিমালা চূড়ান্ত করতে যাচ্ছে সরকার।
খসড়া নীতিমালায় নির্ধারিত হয়েছে, রিকশা চালকের বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে এবং চালককে বাংলা লিখতে ও পড়তে জানতে হবে।
এছাড়া বাস চলাচলের সড়কে নির্ধারিত রিকশা অন্য ওয়ার্ডে যেতে পারবে না, এবং এক ব্যক্তির নামে একাধিক ই-রিকশা নিবন্ধন করা যাবে না।
স্থানীয় সরকার বিভাগের উপসচিব মাহবুবা আইরিন জানান, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ই-রিকশার নকশা অনুমোদন করবে। বিদ্যমান রিকশা বন্ধ করে নতুন নকশার রিকশা চালু করার সিদ্ধান্ত নেওয়ায় নীতিমালা চূড়ান্ত করতে কিছুটা সময় লাগছে।
খসড়া নীতিমালা প্রস্তুত করা হয়েছে বুয়েট, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং বিশেষজ্ঞ প্রতিনিধিদের সমন্বয়ে।
স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহান বলেন, ‘ঢাকা নগরে চলাচল করা ব্যাটারিচালিত রিকশার সংখ্যা অনুমানিত ১০ লাখের মতো।’
নতুন নীতিমালায় আরও বলা হয়েছে, লাইসেন্স নবায়নের ক্ষেত্রে পাঁচ বছর অন্তর ড্রাইভিং পরীক্ষা নেওয়া হবে। শিল্প মন্ত্রণালয় অনুমোদিত কারখানা বা ওয়ার্কশপে ই-রিকশা প্রস্তুত করতে হবে। রিকশার উচ্চতা, টার্নিং রেডিয়াস, গ্রাউন্ড ক্লিয়ারেন্স, মোটর, চেসিস, বডি ও লুকিং গ্লাস সবই অনুমোদিত স্ট্যান্ডার্ড অনুযায়ী মানসম্মত হতে হবে।
ঢাকার সড়কে ব্যাটারিচালিত রিকশার দুর্ঘটনার সংখ্যা বেশি। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী, গত ঈদে ৩১৫টি সড়ক দুর্ঘটনার প্রায় ১৫ শতাংশ ঘটেছে ব্যাটারিচালিত রিকশার কারণে।
বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক কাজী মো. শিফুন নেওয়াজ বলেন, ‘নতুন নকশার রিকশার সর্বোচ্চ গতি ঘণ্টায় ২০ কিলোমিটারের মধ্যে সীমিত রাখতে হবে।’
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী জানান, অবাধ আমদানি, স্থানীয় গ্যারেজে সহজলভ্যতা এবং রাস্তায় সহজে নামানোর সুযোগ থাকায় শ্রমজীবী মানুষ জীবন ঝুঁকিতে ফেলছেন। তাই নীতিমালা শিগগিরি প্রয়োজন।
এর আগে, গত ১৫ মে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ঘোষণা করেছিলেন ঢাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধের কথা। তবে চালকদের বিক্ষোভ ও আন্দোলনের কারণে সেই সিদ্ধান্ত কার্যকর করা সম্ভব হয়নি। ১৯ নভেম্বর হাইকোর্টের নিষেধাজ্ঞার পরও রিকশাচালকরা রাস্তায় নেমে বিক্ষোভ চালাচ্ছেন।
সরকার শিগগিরই সব পর্যবেক্ষণ ও অনুমোদন সম্পন্ন করে ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল নীতিমালা-২০২৫’ চূড়ান্ত করার পরিকল্পনা করছে।
Related News
দেশে স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সারাদেশে চূড়ান্ত ভোটারRead More
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হজরত মুহাম্মদ (সা.)Read More



Comments are Closed