রোববার সারাদেশে মোবাইল ফোনের দোকান বন্ধ ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন এনইআইআর নীতির সংস্কারের দাবিতে রোববার (৩০ নভেম্বর) ঢাকাসহ সারা দেশের সব মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)।
শনিবার (২৯ নভেম্বর) এমবিসিবির সভাপতি মোহাম্মদ আসলাম দেশের একটি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।
একই সঙ্গে একচেটিয়া সিন্ডিকেট নীতি বন্ধ, মোবাইল ফোন আমদানির ক্ষেত্রে ন্যায্য করনীতি এবং আমদানির উন্মুক্ত সুযোগ সৃষ্টির দাবিতে একটি শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে সংগঠনটি।
এমবিসিবির ঘোষণা অনুযায়ী, রোববার (৩০ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর কারওয়ান বাজার-পান্থপথ এলাকায় এক শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হবে।
Related News
সৌদি আরবের দুই রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ বেড়েছে
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে নিরাপত্তা পরিস্থিতির কারণে ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদRead More
বাংলাদেশে আসছে না ঘূর্ণিঝড় ‘অর্ণব’, অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ার পূর্বাভাস
বৈশাখী নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ভারতের আবহাওয়াRead More



Comments are Closed