দায়িত্ব নিলেন সিলেটের নতুন এসপি
বৈশাখী নিউজ ডেস্ক: দায়িত্ব গ্রহণ করেছেন সিলেটের নতুন পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলম।
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলার সহকারী পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) মো. সম্রাট তালুকদার।
এর আগে তিনি ময়মনসিংহ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ছিলেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর এসপি।
কাজী আখতার উল আলম ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডার হয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে চাকরিতে যোগ দেন।
উল্লেখ্য, সিলেটের সদ্য গত এসপি ছিলেন মোহাম্মদ মাহবুবুর রহমান। তিনি গত বছরের ৩০ আগস্ট পুলিশ সুপার হয়ে সিলেটে এসেছিলেন।
নির্বাচনকালীল এসপি অদল-বদলের কারণে ১৫ মাসের মাথায় তাকে বদলি করা হলো সিলেট থেকে।
Related News
সিলেট বৌদ্ধবিহারে প্রবারণা পূর্ণিমা উদযাপন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধRead More
সিলেটে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর কাজলশাহ মসজিদের পাশের রাস্তার ধারে রোববার (২৫ অক্টোবর) বিকেল পৌনেRead More



Comments are Closed