পাওয়া গেছে সিলেটের সেই নারী চিকিৎসককে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ ক্যাম্পাস থেকে নিখোঁজ চিকিৎসক ডা. তাহমিনা আক্তার লাভলী (৬৬)-কে পাওয়া গেছে।
তথ্যটি শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
এর আগে শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে ডা. তাহমিনা নিখোঁজ হন।
শনিবার দুপুরে পুলিশ তার সন্ধান চেয়ে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠায়।
লাভলী চাঁদপুর জেলার চাঁদপুর থানাধীন চান্দ্রা এলাকার ডা. তাশরিফের স্ত্রী।
মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- পরিবারের সদস্যরা তাকে তাদের এক আত্মীয় বাসায় খুঁজে পেয়েছেন। পাওয়ার পর আমাদের জানানো হয়েছে। তিনি অপহৃত হননি।
Related News
সিলেটের ওয়েস্ট ওয়ার্ল্ড মার্কেটে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারের ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটিতে ভয়াবহRead More
সিলেটে ভারতীয় পণ্যসহ পিকআপ জব্দ, আটক ৩
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ২ লাখ ৩৭ হাজারRead More



Comments are Closed