সিলেটে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ, গুরুতর আহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর নয়াসড়ক এলাকায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে এক কিশোর গুরুতর আহত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে নগরীর হাওয়াপাড়া গলির মুখে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই কিশোর গ্রুপের মধ্যে পূর্ব শত্রুতা নিয়ে আকস্মিক সংঘর্ষ বাধে। এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা পরস্পরের ওপর হামলা চালায়। এতে একজন কিশোর গুরুতর আহত হয়। সঙ্গে থাকা বন্ধুরা দ্রুত তাকে সিএনজি অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে যায়। তবে আহত কিশোরের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার কিছুক্ষণ পর ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সড়কে রক্তের চিহ্ন রয়ে গেছে- তবে কাউকে পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কাজিটুলা ও জেলরোড এলাকার কিশোরদের মধ্যে স্কুল কেন্দ্রীক পূর্ব বিরোধ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের নগর বিশেষ শাখার (সিটিএসবি) উপ-কমিশনার মো. তারেক আহমেদ বলেন, ‘ধারণা করা হচ্ছে, দুই কিশোর গ্রুপের আগের কিছু বিরোধ থেকেই সংঘর্ষ হয়েছে। আমরা ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছি। খুব দ্রুতই জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কিশোর অপরাধ দমনে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।’
এর আগে বৃহস্পতিবার রাতে নগরীর বাদামবাগিচায় কিশোর গ্যাংয়ের বিরোধে ছুরিকাহত হয় শাহ মাহমুদ হাসান তপু (১৫)। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
Related News
গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন,Read More
সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্টিত
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামRead More



Comments are Closed