সিলেটে শাহজালাল রহ: তাওহিদি কাফেলার সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: বাউল শিল্পী আবুল সরকার কর্তৃক আল্লাহ পাক সম্পর্কে জঘন্য কটুক্তির প্রতিবাদে বুধবার (২৬ নভেম্বর) বিকেলে সিলেট শহীদ মিনারে হজরত শাহজালাল রহ: তাওহিদি কাফেলার উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, আবুল সরকার আল্লাহকে নিয়ে কটুক্তি করে এদেশের ধর্মপ্রাণ জনতার হৃদয়ে আগুন ধরিয়ে দিয়েছে, তাকে সর্বোচ্চ শাস্তি ফাঁসির ব্যবস্থা করতে হবে।
কাফেলার যুগ্ন আহ্বায়ক হাফেজ মাওলানা আসজাদ আহমদের সভাপতিত্বে সমাবেশে বক্তারা সিলেটের কোথাও নাস্তিক বাউলদের সহ্য করা হবেনা উল্লেখ করে বলেন, ওরা দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে চায়, প্রশাসনলে কঠোর হতে হবে।
কাফেলার যুগ্ম সদস্য সচিব মাওলানা নেয়ামাতুল্লাহ খাসদবিরির পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেনকাফেলার সদস্য সচিব মাওলানা শাহ মমশাদ আহমদ, হাফিজ মাওলানা সৈয়দ শামীম আহমদ, মাওলানা মুসাদ্দিক আহমদ, মুফতি জিয়াউর রহমান, মুফতি রশিদ আহম, মাওলানা মুনায়েম আহমদ, পীর মাওলানা আব্দুল জব্বার, মুফতি মুহিউদ্দিন, মাওলানা ইয়াহিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News
সিলেটে বদ্ধ ঘর থেকে তরুণের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর বটেরতল এলাকায় নিজ বসতঘর থেকে রাজভি (২৫) নামে এক তরুণেরRead More
সিলেটে ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওলাদ আহম্মেদ (২৩) নামে ‘নিষিদ্ধ ঘোষিত’ ছাত্রলীগের একRead More



Comments are Closed