সিলেট দিনে দুপুরে ছাত্রকে অপহরণের চেষ্টা, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর নবাব রোডে দিনে দুপুরে এক ছাত্রকে অপহরণ ও প্রাইভেট কার ছিনতাইয়ের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে ৭/৮ জন অস্ত্রধারী ছিনতাইকারী এলজিইডি অফিসের সামনে এ ঘটনা ঘটায়। স্থানীয়দের প্রতিরোধের কারণে অস্ত্রধারীরা পালিয়ে যায়।
এ ঘটনায় ওই ছাত্রের পিতা লালাদীঘির পারের ফাহিমুল ইসলাম বাদী হয়ে সন্ধ্যায় সিলেট কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, তার ছেলে শেখ লাবীব বিন ফাহিম মদীনা মার্কেটের সাউতুল কোরআন ইন্টারন্যাশনাল মাদারাসা থেকে ফেরার পথে অস্ত্রধারীরা অপহরণ ও প্রাইভেট কার ছিনতাইয়ের চেষ্টা করে।
এ ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল যুবক গাড়ির গতিরোধ করে হামলা করে অপহরণের চেষ্টা করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।
এ ঘটনায় ওই মাদ্রাসাছাত্রের পিতা বাদী হয়ে অজ্ঞাতনামা ৭/৮ জনকে বিবাদী করে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।
Related News
আবাসনের দাবিতে সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে বসবাসরত ভূমিহীন, গৃহহীন ও সহায়-সম্বলহীন শ্রমজীবী পরিবারগুলোর স্থায়ী আবাসন এবংRead More
সিলেটে বদ্ধ ঘর থেকে তরুণের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর বটেরতল এলাকায় নিজ বসতঘর থেকে রাজভি (২৫) নামে এক তরুণেরRead More



Comments are Closed