হিরো আলম গ্রেপ্তারহিরো আলম গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: স্ত্রী রিয়া মনিকে হত্যাচেষ্টা ও নির্যাতনের অভিযোগে করা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
শনিবার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর হাতিরঝিলের উলন এলাকায় হিরো আলমের অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু নিশ্চিত করেছেন।
হিরো আলমের বিরুদ্ধে গত ২৩ জুন হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে মামলাটি করেন রিয়া মনি।
এই মামলায় হিরো আলমের সঙ্গে আহসান হাবিব সেলিম নামের আরেক ব্যক্তিকে আসামি করা হয়। তাঁদের বিরুদ্ধে গত ১২ নভেম্বর বুধবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত।
সেই পরোয়ানায় আজ হিরো আলমকে গ্রেপ্তার করা হলো।
Related News
বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকেRead More
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের ডাক এনসিপির
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিকRead More



Comments are Closed