সিলেটে তিন ট্রাক ভারতীয় পেঁয়াজ জব্দ করেছে বিজিবি
বৈশাখী নিউজ ডেস্ক: অবৈধ পথে ভারত থেকে আসা বিপুল পরিমাণ পেঁয়াজসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১২ নভেম্বর) রাতে বিজিবি সিলেট ৪৮ ব্যাটালিয়নের অভিযানে এসব চোরাচালান পণ্য জব্দ করা হয়।
বিজিবি জানায়, ১২ নভেম্বর দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকা কালাইরাগ, দমদমিয়া, সোনালীচেলা, বাংলাবাজার ও তামাবিল বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করে ভারতীয় জিরা, মাইফেয়ার ক্রিম, পন্ডস ফেসওয়াস, হোয়াইটটোন ফেসওয়াস, কাবেরী মেহেদী, কিটক্যাট চকলেট, চিনি, গরু, সুপারি, কম্বল ও বাংলাদেশ হতে পাচারকালে শিং মাছ এবং অবৈধভাবে বালু উত্তোলনকারী নৌকা আটক করে। এছাড়াও ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর সহায়তায় বিপুল পরিমাণ ভারতীয় পিয়াজসহ তিনটি গাড়ী আটক করে। বুধবার দিবাগত রাতে পরিচালিত সকল অভিযানে আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৩১ লাখ ৭৩ হাজার ৩৬৫ টাকা।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক এম নাজমুল হক বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক পাচার রোধে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ এবং সীমান্ত এলাকায় কঠোর অভিযান অব্যাহত রয়েছে। জাল টাকা কোনোভাবেই সীমান্ত অতিক্রম করতে না পারে তা নিশ্চিত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করার অপচেষ্টা রোধে অস্ত্র পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও কার্যকর ভূমিকা পালন করে যাচ্ছে। আটককৃত পিয়াজ এবং অন্যান্য চোরাচালানী মালামালসমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
কানাইঘাট সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে খালেদ আহমদ (২৩) নামে এক বাংলাদেশিRead More
গোলাপগঞ্জে গৃহবধূকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জে এক গৃহবধূকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৪ অক্টোবর)Read More



Comments are Closed